অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জয়, মেসির দল সেমিফাইনালে
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ম্যাচের ১১৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল ১–১ গোলে সমতায়। এরপর আলভারাজের দুর্দান্ত গোল ম্যাচের চেহারা পাল্টে দেয়। ম্যাচে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন ম্যাক আলিস্টার। তাতে সুইজারল্যান্ডকে আর্জেন্টিনা হারিয়েছে ৩–১ গোলে।
এক শটে উড়িয়ে দিলেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১১৪ মিনিটে ২৫ গজ দূর থেকে করা তাঁর এই গোলে ২–১ এ এগিয়ে গেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেল ১০ জনের সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন এনদোয়ে।
৭২ মিনিটে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখলেন ব্রিল এমবোলো। এর ফলে তাঁকে ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসকে দেখানো হলুদ কার্ডটি বাতিল হয়ে গেল।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন ম্যাক আলিস্টার। মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান এই লিভারপুল মিডফিল্ডার।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। লিওনেল মেসির নেতৃত্বে শেষ চারের টিকিট নিশ্চিত করতে মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি শুরু হয় রোববার (১২ জুলাই) সকাল ৭টায়।
বিশ্বকাপের নকআউট পর্বে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ ষোলোতে মিসরকে হারিয়ে এগিয়ে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
দুই দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্টেডিয়ামে। স্থানীয় সময় শনিবার রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় মাঠে গড়াবে।
আর্জেন্টিনার প্রধান ভরসা অভিজ্ঞ অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টজুড়ে তাঁর পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ডের লক্ষ্য হবে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে ফেবারিট আর্জেন্টিনাকে চাপে ফেলা। তবে ইনজুরির কারণে সুইসদের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জোহান মানজাম্বি এই ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন কোচ মুরাত ইয়াকিন।
এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ইংল্যান্ড–নরওয়ে ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। ফলে শেষ চারে ওঠার লড়াইয়ে দুই দলের সামনেই রয়েছে বড় চ্যালেঞ্জ।
৩৩৫ বার পড়া হয়েছে