Latest

Country

ফরিদপুরে ৯ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে তলাল সড়ক ও ঘরবাড়ি, চরম দুর্ভোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে টানা ৯ ঘণ্টার রেকর্ড ভাঙা ভারী বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে চরম জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই অবিরাম বর্ষণে ফরিদপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে শহরের অন্তত ২০ থেকে ৩০টি প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় পানির নিচে তলিয়ে যায়। নিচু এলাকার সড়কগুলোতে হাঁটু সমান পানি জমে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পৌরসভার ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এসব এলাকার নিম্নাঞ্চলের শত শত বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ায় নিত্যদিনের গৃহস্থালি কাজ বন্ধ হয়ে গেছে। এছাড়া শহরের অন্তত ৭ থেকে ৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুরোপুরি প্লাবিত হয়ে পড়েছে।

শহরের পাশাপাশি গ্রামীণ জনপদেও বৃষ্টির ক্ষতিকর প্রভাব পড়েছে। মধুখালী, সদরপুর, নগরকান্দা ও চরভদ্রাসন এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ বিঘা জমির কাঁচা মরিচসহ বিভিন্ন মৌসুমী সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন