Latest

Country

মুন্সীগঞ্জে ‘নারীর অগ্রযাত্রা’ সেমিনার: নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেমিনারে বক্তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মুন্সীগঞ্জে ‘নারীর অগ্রযাত্রা’ সেমিনার

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের সমঅধিকার, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নানা সফল উদ্যোগ বাস্তবায়ন করেছে। তিনি আধুনিক যুগের সাথে তাল মেলাতে তরুণীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন। একই সাথে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর জোর দেন তিনি।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, এবং জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. ইরাদত। এছাড়া অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার বক্তব্য রাখেন।

বক্তারা সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর মর্যাদা সমুন্নত রাখতে এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন