Latest

Country

গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিতে উদগ্রীব শেখ হাসিনা: সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার জন্য নয়, বরং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিতে উদগ্রীব হয়ে আছেন। সাহস থাকলে তাঁকে অবিলম্বে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ময়মনসিংহের ধোবাউড়ায় এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা মূলত আত্মগোপনে থাকা তাঁর দলের হতাশ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি ব্যর্থ চেষ্টা। জনগণ চায় তিনি আজই দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং সব অপরাধের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হন।

তিনি আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী দেশের গণতন্ত্র ও উন্নয়নকে ব্যাহত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে দেশের মানুষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছে, তা কোনোভাবেই নসাৎ হতে দেওয়া হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সমাজের সব ধরনের অনিয়ম, মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জণকল্যাণমুখী ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি জোর দেন।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস ও মাহবুবুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন