Latest

Country

শেরপুরে পাহাড় ধসে সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত, দুর্ঘটনার শঙ্কা

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্ত সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে বালিজুরি গলাচিপা এলাকায় গাছপালা ভেঙে ও মাটি স্তূপাকার হয়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত মাটি ও গাছ সরানোর কাজ চললেও দুর্ঘটনার বড় ধরনের শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার শ্রীবরদীতে গারো পাহাড়ের সীমান্ত সড়কে মাটি ও গাছ ধ্বসে সড়ক বন্ধ 

শনিবার দুপুরে অতিবৃষ্টির কারণে উপজেলার বালিজুরী থেকে ঝুলগাঁও সীমান্ত সড়কের গলাচিপা নামক স্থানে আকস্মিক এ ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, বালিজুরি রেঞ্জ অফিসের কাছাকাছি সড়কে গাছ উপড়ে পড়ে এবং পাহাড়ের মাটি ধসে পড়ায় তাৎক্ষণিকভাবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এই ঘটনার পরপরই বালিজুরি রেঞ্জের বন বিভাগের কর্মীরা গাছ কেটে সড়ক থেকে সরিয়ে নিলে আংশিক চলাচলের ব্যবস্থা করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়কের ওপর প্রচুর কাদা ও ভেজা মাটি জমে থাকায় যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে সীমান্ত সড়ক ব্যবহারে সতর্কতা অবলম্বন অথবা বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানিয়েছেন, পাহাড় ধসের পর বন বিভাগের উদ্যোগে গাছ দ্রুত কেটে ফেলা হলেও সড়কে পড়ে থাকা ভারী ভেজা মাটি অপসারণের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই সড়কটি সম্পূর্ণ পরিষ্কার করে যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী করা সম্ভব হবে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন