Latest

Country

কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) প্রয়াত স্বেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সিপিপি কর্মীদের অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের স্মরণে দোয়া

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া শাখার উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত টিম লিডার মো. রফিকুল ইসলাম মৃধা ও মো. আবুল বাশার তালুকদারসহ সকল প্রয়াত স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই বীর স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

টিয়াখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান। এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম এবং কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার ও আবু তালেব ইভান মাতুব্বর।

আলোচনা সভা শেষে প্রয়াত স্বেচ্ছাসেবকদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন