Latest

Country

শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহানকে হুমকি ও চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির এক নেতা। অভিযুক্ত বিএনপি নেতার নাম মতিউর রহমান সাগর, যিনি সম্প্রতি এক সরকারি কর্মচারীকে মারধরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর এই হুমকি দেন। সাংবাদিককে এমন হুমকি প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নড়িয়া উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী মো. তৌফিকুল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী অফিস সহকারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই ঘটনার তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে কালবেলার অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশ করেন জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান।

সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতা মতিউর রহমান সাগর। তিনি সাংবাদিকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে উসকানিমূলক বার্তা পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বার্তায় তিনি সাংবাদিককে কটূক্তি করে লেখেন, 'আপনি কি সাংবাদিক, না সাংঘাতিক? ওসির দালালি করেন না।' একই সঙ্গে তিনি কালবেলার প্রকাশকের সঙ্গে তাঁর সুসম্পর্কের প্রভাব খাটিয়ে সাংবাদিকের চাকরিচ্যুতি ঘটানোর হুমকিও দেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত বিএনপি নেতা মতিউর রহমান সাগর চরম উত্তেজনাপূর্ণ ভাষায় বলেন, তাঁর বিরুদ্ধে যারা সংবাদ প্রকাশ করেছে সকলের বিরুদ্ধেই তিনি আইনি ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, 'বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না।'

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক খান মোহাম্মদ শিহান জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সব ধরণের তথ্য-প্রমাণ নিয়েই সংবাদটি পরিবেশন করেছেন। এমন প্রকাশ্য হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তিনি জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরণের হুমকি সাংবাদিকদের পেশাগত সুরক্ষাকে ঝুঁকিতে ফেলে। তবে ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে দূরে রাখা যাবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন