Latest

National

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টার ঘাটতি নেই : শামা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি জানান, আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গঙ্গা চুক্তির গুরুত্ব ভারতও উপলব্ধি করে। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে চুক্তির মেয়াদ শেষে ভালো কোনো সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ঢাকা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও রদবদলের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় বাংলাদেশের নতুন দূত এবং যুক্তরাজ্য ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগের ক্ষেত্রেও পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। দেশের স্বার্থে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি অব্যাহত থাকবে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন