Latest

National

বিপিএসএ’র সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হলেন ঈশ্বরদীর নাজমুল হাসান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর সন্তান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল হাসান।
নাজমুল হাসান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা জানানো হয়।

নতুন কমিটিতে সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাসিন্দা নাজমুল হাসান। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত আছেন।

এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত বিপিএসএ’র বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। পরে বুধবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

প্রকাশিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কমিটিতে সাতজন সদস্যও রাখা হয়েছে।

পাবনার ঈশ্বরদীর সন্তান নাজমুল হাসানের এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন