Latest

Country

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবার পেল আর্থিক সহায়তা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত জয়নাল আবেদীনের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিহতের স্ত্রীর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহত জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন উপস্থিত থেকে অনুদানের এই অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে স্থানীয় পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের মুখে পড়েন জয়নাল আবেদীন। ঘটনাস্থলেই হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন