Latest

Country

গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার সময় ওয়াকিটকিসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতা সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আটককৃত প্রতারক রহমান

আটককৃত ওই প্রতারকের নাম রহমান (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের বাসিন্দা। আজ বুধবার দুপুরে কাশিয়ানীর কুসুমদিয়া গ্রামে অভিনব এই প্রতারণার ঘটনাটি ঘটে।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত রহমান এলাকায় গিয়ে বিভিন্ন নিরীহ মানুষের কাছে ফ্যামিলি কার্ড বানিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন। বিনিময়ে তিনি প্রত্যেকের কাছ থেকে ৪ হাজার টাকা করে দাবি করেন।

টাকা আদায়ের সময় তার হাতে থাকা ওয়াকিটকি ও সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়দের মনে সন্দেহের উদ্রেক হয়। একপর্যায়ে কুসুমদিয়া গ্রামের বাসিন্দারা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ওয়াকিটকিসহ রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর রহমানকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তার অপরাধের পূর্ব ইতিহাস ঘেঁটে দেখা গেছে, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রুজু রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় নতুন করে আরেকটি প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন