Latest

Country

বাকৃবিতে ‘বিএসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন চালু হওয়া ‘বিএসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ.’ ডিগ্রির নবীন শিক্ষার্থীদের প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি’র প্রতিষ্ঠাকালীন ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমানের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) সম্মানিত সদস্য এবং বাকৃবির কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর এ.এস.এম. গোলাম হাফিজ।

পোল্ট্রি সায়েন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তানভীর আহমেদ ও অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডা. মারিয়া আফরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন কমিটির সহ-সভাপতি তথা অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান। নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মিনারা খাতুন এবং অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের সহকারী প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম।

নতুন অনুষদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান ছাড়াও একই দিনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এ পৃথক পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

স্ব-স্ব অনুষদ ও ইনস্টিটিউটের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাস, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন