Latest

Country

লৌহজংয়ে শিশু ধর্ষণের চেষ্টা: ৭০ বছর বয়সী মুদি দোকানদার গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আবু বাক্কার (৭০) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ জুলাই উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে লৌহজং থানাধীন কলমা ইউনিয়নের বাশিরা এলাকার মুদি দোকানদার মোঃ আবু বাক্কার তাঁর দোকানের ভেতরে ডেকে নিয়ে ওই শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।

এ ঘটনার পর গত ৭ জুলাই লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হওয়ার পর লৌহজং থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় পুলিশ বাশিরা এলাকা থেকে অভিযুক্ত মোঃ আবু বাক্কারকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবু বাক্কার ওই এলাকার মৃত সোনা মিয়া হাওলাদারের ছেলে।

লৌহজং থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন