Latest

Country

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে চালকসহ নিহত ২, আহত ৪

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত

নিহত ব্যক্তিরা হলেন পাঁচবিবি পৌরসভার কাদেরপাড়া এলাকার অটোরিকশাচালক তৌহিদ হোসেন (৩২) এবং পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের আদিবাসী নারী অঞ্জনা রাণী (৪৫)।

আহত চারজন হলেন বাসন্তী রাণী (৪৫), কেশোমনি রাণী (৪২), শেফালী রাণী (৩৫) ও ফুলমনি রাণী (৫৫)। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অঞ্জনা রাণীসহ পাঁচ নারী একটি অটোরিকশায় করে স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে বনখুর ওয়াপদা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত

ট্রাকের আঘাতে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই অঞ্জনা রাণী ও চালক তৌহিদ হোসেনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন