Latest

Country

কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন, দ্রুত চুক্তি নবায়নের দাবি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ২০২৫ সালের নবায়নযোগ্য এবং ৩০ জুন ২০২৬ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে দ্রুত চুক্তি সম্পাদনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন ডিলাররা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধন

টিসিবি ডিলারদের চুক্তি নবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলার ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার আতাউর রহমান, চিলমারী উপজেলার পলাশসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তাঁরা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁদের দাবি, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকার পরও সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে এখনো নতুন চুক্তি সম্পন্ন করা হয়নি। এতে তাঁদের জীবিকা ও কর্মসংস্থান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ডিলাররা বলেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা চান না, বরং তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। দ্রুত ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে চুক্তি ঝুলে থাকায় অনেক ডিলার আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন