Latest

National

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের সব নির্বাচন আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সরকারের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

সচিবালয়ে মঙ্গলবার সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ তথ্য জানান তথ্য–সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন একটি প্রাথমিক পথরেখা তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা আলাদা রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। এরপর আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর পর্যায়ক্রমে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শেষ করা হবে। পুরো প্রক্রিয়াটি ১০ থেকে ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসি অক্টোবর মাসকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাক্-প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ছাড়া সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন