Latest

Literature

জবাবদিহি নয় প্রতিজনে

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সব প্রশ্নের উত্তর দিতে নেই,
নীরবতাও কথা কয়,
নিজের মতো বাঁচতে শেখো,
এ জীবন তো তোমার-
অন্য কারো নয়।
লাকি জাদু

কে কী বলল, কে কী ভাবল—
সবই ক্ষণিক ধূলোর ঢেউ,
নিজের পথে দৃঢ় থেকো,
সত্য হলে ভয়টা কই?
তোয়াক্কা করে না আর কেউ।

কবে বিয়ে, কী পেশা নেবে,
কেন এখন একা পথ,
সব উত্তরই দিতে হবে—
এ ধারণাটা ভীষণ রথ।

'না' বলাটাও অধিকার,
তাতে কেন অপরাধ?
আত্মসম্মান বাঁচিয়ে রাখাই
মানুষের সবচেয়ে বড় সাধ।

অতীত যদি ভুলে ভরা,
শিক্ষা নাও সেই ভুল থেকে,
বারবার আর মাথা নত নয়,
এগিয়ে চলো বুকটা মেলে।

যতক্ষণ না কারও ক্ষতি-
তোমার কোনো সিদ্ধান্তে,
ততক্ষণ তুমি স্বাধীন মানুষ,
নিজের স্বপ্ন, নিজের পথে।

মনে রেখো— সবে
জীবন তোমার, স্বপ্ন তোমার,
তোমারই প্রতিটি নিশ্বাস
সবাইকে নয়, জবাবদিহি
নিজের কাছে থাকুক
সত্যের সেই বিশ্বাস।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন