Latest

National

৬ দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টানা ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচালিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে।
জাতীয় সংসদের অধিবেশন (সংগৃহীত ছবি)

গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ছয় দিনের জন্য মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় আবারও অধিবেশনের কার্যক্রম শুরু হচ্ছে।

চলতি বাজেট অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট সংসদে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও পাস হয়েছে।

এর আগে গত ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক আলোচনা করেন। আলোচনায় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আজ থেকে পুনরায় শুরু হওয়া অধিবেশনে সরকারের আইন প্রণয়ন কার্যক্রম এবং অন্যান্য সংসদীয় কার্যসূচি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন