Latest

Country

খাগড়াছড়িতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের লোমহর্ষক মামলায় আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে ঘোষিত এই যুগান্তকারী রায়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি

খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন। ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়, যা মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় ঘোষণা করা হলো। মামলার বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

নথিপত্র অনুযায়ী, ভিকটিম শিশুটি স্থানীয় নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঘটনার দিন মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের 'মিম হোটেল' নামক একটি দোকানের সামনে পৌঁছালে মালিক মো. শাহিন তাকে ডেকে ভেতরে নিয়ে যান। পরিচিত হওয়ায় সম্পর্কসূত্রে 'নাতিন' ডেকে প্রথমে তাকে দোকানে বসিয়ে বিস্কুট ও কেক খেতে দেন শাহিন।

সহপাঠীরা তাকে রেখে চলে যাওয়ার পর সুযোগ বুঝে শাহিন দোকানটির পেছনের অংশে বেড়ার আড়ালে নিয়ে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় পরবর্তীতে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়।

আদালতের এই রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা। তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এত দ্রুত রায় প্রদান বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন