Latest

Country

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জেরে মিলি বেগম নামের এক গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত স্বামী আলামিন পলাতক রয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
কাশিয়ানী থানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের বাসিন্দা আলামিনের সাথে কাশিয়ানী উপজেলার তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগমের বিয়ে হয়। সোমবার দুপুরে স্বামী-স্ত্রী একসঙ্গে বাবার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে আলামিন একা ঘরে ফিরে নিজের টাকা ও মুঠোফোন নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। মিলি কোথায়—জানতে চাইলে শাশুড়িকে জানান যে তিনি পরে ফিরবেন।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুরপাড়ে খোঁজ নিতে যান। সেখানে পুকুরের পানিতে মিলির মরদেহ ভাসতে দেখে তিনি চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন