Latest

Country

বর্ষার আগেই ময়মনসিংহে ডেঙ্গু আতঙ্ক, প্রাণ গেল ৫ জনের

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতিমধ্যেই পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মশক নিধনে সিটি করপোরেশনের নানা কার্যক্রম চললেও মশার তীব্র উপদ্রবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মশার ওষুধ ছেটাচ্ছে কর্মী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সম্প্রতি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক বৃদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি মাস থেকে শুরু করে এ পর্যন্ত মোট ১৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, যা প্রায় ৯৭ জন, এবং নারী ও শিশু যথাক্রমে ২৫ ও ১১ জন।

বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, এখনো পর্যন্ত ডেঙ্গু রোগীদের জন্য কোনো পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়নি। বর্তমানে রোগীদের সাধারণ মেডিসিন ওয়ার্ডেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি আরও অবনতি হলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালুর প্রস্তুতি রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মশার অতিষ্ঠ উপদ্রবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সিটি করপোরেশন নিয়মতান্ত্রিক ফগিং বা লার্ভিসাইড ছিটানোর কথা বললেও বাস্তবে মশার উপদ্রব বিন্দুমাত্র কমেনি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার কামড়ে ঘরে থাকা দায় হয়ে পড়ে। ভাটিকাশর, কালীবাড়ি এবং গোয়ালকান্দি এলাকার বাসিন্দারা ড্রেন ও জমা পানি পরিষ্কারে আরও স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ অবশ্য দাবি করছে যে, প্রতিদিন নিয়ম মেনে সকাল-সন্ধ্যা মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং এডিস মশার বংশবৃদ্ধি রুখতে নাগরিক সচেতনতা ও নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন