Latest

Country

পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১২ পাবনা ক্যাম্প। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
আটককৃতরা

পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাব-১২ পাবনা ক্যাম্প।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর দক্ষিণপাড়ার সুপ্ত ইসলাম জীবন (২৬), চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩) এবং শাকিল হোসেন (৩০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, প্রায় একশটি এয়ারগানের কার্তুজ, কয়েকটি ধারালো অস্ত্র এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের দাবি, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন