Latest

Country

পাবনায় পল্লী উন্নয়ন দিবসে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের ঋণের চেক বিতরণ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার (৬ জুলাই) পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাবনার যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার ছুফি উল্লাহ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাবনার উপপরিচালক এ. কে. এম. জাকিরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন দলের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন