Latest

National

সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে মানসম্মত লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কঠোর এ নির্দেশনা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ ও মানসম্মত মাতৃত্ব সেবা নিশ্চিত করতে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আধুনিক লেবার রুম থাকা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে গত দুই মাস ধরে কার্যক্রম চলমান রয়েছে। মশার লার্ভা ধ্বংসে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ট্যাবলেট সরবরাহ করা হবে। পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, জ্বর কমলেও চিকিৎসকের অনুমতি ছাড়া কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজ ঝুঁকি আছে কিনা, সে বিষয়ে চিকিৎসকদের সতর্ক নজরদারি বজায় রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় দেশে ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো রয়েছে। একই সঙ্গে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে সরকার সফলতা অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি জানান, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী এবং তাদের বড় অংশই মিডওয়াইফারি সেবায় নিয়োজিত থাকবেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন