Latest

Country

হাসপাতালে ভর্তি ইউপি চেয়ারম্যানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী শামা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ৭ নম্বর অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ইউপি চেয়ারম্যান নুরুল আলমকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ৭ নম্বর অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ফরিদপুর শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করেন।

চেয়ারম্যানের অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতে হাসপাতালে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরুল আলমের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এ সময় তিনি অসুস্থ চেয়ারম্যানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এদিকে নুরুল আলমের সুস্থতা কামনা করেছেন স্থানীয় ইউনিয়নবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন