Literature
চাইলেই কি পারে পাখি যেতে উড়ে
চাইলেই কি?
মঈনুল রনি
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাইলেই কি পারে পাখি যেতে উড়ে
চাইলেই কি বিপদ তোমার যাবে সরে
চাইলেই কি এড়ানো যাবে,রুদ্ধ হবে মরণ
রুখে দিবে একদিন অচেনা য় গমন!
মঈনুল রনি
চাইলেই কি হওয়া যায় অনন্ত সফল
যেখানে মহাবিশ্ব ,মহাকাল ঘিরে শুধু অসফল!
চাইলেই কি জেতা যায় দেহ মনের যুদ্ধ
শরীর মন আত্মা প্রাণ যখন বিরুদ্ধ!
চাইলেই কি ছিনিয়ে আসে মুক্তি আর জয়
যখন জন্ম মৃত্যু আর ইহলোক এক অবিস্মরণীয় পরাজয়!
চাইলেই কি পরাভূত হবে কষ্ট দুঃখ গ্লানি আর বেদনা
যেখানে সয়ে যায় সব যাতনা , পরে রয় শত অজানা আরাধনা!
৫৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
