Latest

National

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় তাঁদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা (সংগৃহীত ছবি)

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার (৪ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) এবং পলক (১৯)।

যাত্রাবাড়ী থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং দুজনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন