Latest

Country

কুড়িগ্রামে খেলতে গিয়ে নালায় ডুবে দুই স্কুলছাত্রীর করুণ মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলার সময় অসাবধানতাবশত নালায় পড়ে গিয়ে দুই স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর রাতে তাদের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রোববার (৫ জুলাই) রাতে বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো—ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)।

তারা দুজনই স্থানীয় রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনরা জানান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলবেলা তারা দুজন একসঙ্গে খেলতে বের হয়েছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও তারা আর ফিরে আসেনি।

দীর্ঘ সময় ধরে কোনো হদিস না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি নালায় তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন