Latest

Country

রাঙামাটিতে আদালত চত্বর থেকে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আটক

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে রাঙামাটি আদালত চত্বরের একটি রেস্তোরাঁ থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার আসামি হওয়ায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা

রাঙামাটিতে আদালত চত্বর থেকে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাঘাইছড়ি থানায় দায়ের করা একটি মামলায় জামিন নিতে তাঁরা রাঙামাটি আদালতে যান। ওই মামলায় জামিন পাওয়ার পর আদালতের সামনে একটি রেস্তোরাঁয় অবস্থানকালে কোতোয়ালি থানা পুলিশ তাঁদের আটক করে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় অভিযোগ রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে নাশকতা, সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বা তাঁদের আইনজীবীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন