Latest

Country

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতি উদ্যোগের সূচনা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোশাররফ হোসেন

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর খালের স্লুইসগেট থেকে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত পুনঃখননকৃত খালের উভয় পাড়ে এই বৃক্ষরোপণ করা হচ্ছে। ১ হাজার ৪৫০ মিটার দীর্ঘ এই খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ রোপণ করা হয়। এছাড়া শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক ও খালের পাশেও এই কর্মসূচি বিস্তৃত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই এই ধরণের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু। এছাড়া সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মো. গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মো. নানু মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন