Latest

Country

কুমিল্লাকে আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার মন্ত্রীর 

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কুমিল্লাকে আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন খাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

শনিবার সন্ধ্যায় কুমিল্লার টাউনহল মাঠে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে কুমিল্লার উন্নয়নে ভূমিকা রেখেছে। বর্তমান সরকারও কুমিল্লাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আইন তাঁর হাত দিয়েই সংসদে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের বিষয়েও সরকার আশাবাদী।

উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার প্রসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কৃষি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে বাড়িয়ে ১০০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমীরুজ্জামান আমীরে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন