Latest

Country

মিয়ানমারের সংঘাত বাংলাদেশের নিরাপত্তায় প্রভাব ফেলবে না: কক্সবাজারের এমপি কাজল

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত বাংলাদেশের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলরুমে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কক্সবাজার জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, মিয়ানমারের যেকোনো অভ্যন্তরীণ পরিস্থিতি অতীতেও বাংলাদেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি ও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে এমপি কাজল বলেন, বৌদ্ধ ধর্ম শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে হিংসা ও বিদ্বেষ দূর করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। তাই মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রামুর বৌদ্ধ বিহারে অতীতে সংঘটিত হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। তবে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলের সম্মিলিত প্রচেষ্টায় সেই অপচেষ্টা সফল হয়নি।

তিনি আরও বলেন, কক্সবাজার সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। এ ঐতিহ্য ধরে রেখে শহরকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ বৌদ্ধ সমিতির জেলা শাখার পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী মৃপাংক প্রসাদ বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, পরিমল বড়ুয়া এবং সুজন বড়ুয়া নিপুসহ অন্যরা বক্তব্য দেন।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন