Latest

Country

দেশের স্বাস্থ্যসেবা খাত ভেঙে পড়েছে: লালমনিরহাটে মন্ত্রী দুলু

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের স্বাস্থ্যসেবা খাত প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সরকারি হাসপাতালে সেবার মান অত্যন্ত নিম্নমানের, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

লালমনিরহাটে ডা. সেলিমা ডায়াবেটিক হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের অর্থায়নে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যসেবা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের সঠিক স্থানে পদায়ন করা গেলে দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, বর্তমান বাজেটে ডায়ালাইসিস ও হার্টে রিং পরানোর জন্য সরকার আর্থিক সহায়তা বরাদ্দ রেখেছে, যার ফলে দরিদ্র ও অসহায় রোগীরা উপকৃত হবেন।

লালমনিরহাটে প্রথমবারের মতো ডায়ালাইসিস সেন্টার চালু হওয়ায় কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, দ্রুত এক লাখ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন