Latest

Country

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে জেলা কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতার সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে জেলা কর্মশালা

আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক জেলা কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ (BRAC Migration Programme) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আলোচনায় বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতার যথাযথ ব্যবহার, আর্থ-সামাজিক পুনর্বাসন এবং সরকারি-বেসরকারি সেবা সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসনে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বিদেশফেরতদের কল্যাণে সরকারের বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন