Latest

Country

টুঙ্গিপাড়ায় জানালার গ্রিল কেটে ঢুকে প্রায় ৩ লাখ টাকা চুরি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানালার গ্রিল কেটে ঢুকেছে চোর

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকার মো. মোকসেদ আলী শেখের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ জানান, রাতের দিকে ঘরের ভেতর হালকা শব্দ শুনতে পান। বিষয়টি নিশ্চিত হতে তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বলেন। তবে তার স্ত্রী তখন ধারণা করেন, ঘরে সম্ভবত বিড়াল ঢুকেছে।

জানালার গ্রিল কাটা

পরবর্তীতে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওয়ারড্রবে রাখা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, “আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু ভেবেছিলাম বিড়াল। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের জমানো টাকা চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি সহায়তা চাই।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন