Latest

Country

কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটার গান, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ওয়ান শুটার গান (পিস্তল), পাঁচ রাউন্ড গুলি ও নয়টি ইয়াবা ট্যাবলেটসহ বিজয় আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত যুবক এবং জব্দকৃত গুলি-অস্ত্র

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজয় আলীর বাড়ির গোয়ালঘর থেকে একটি ওয়ান শুটার গান (পিস্তল), পাঁচ রাউন্ড গুলি এবং নয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই বিজয় আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বিজয় আলী বাহেরমাদি গ্রামের বাসিন্দা এবং তিনি বিপ্লব হোসেনের ছেলে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয় আলীর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও নয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন