Latest

Country

আশুলিয়ায় ১ মণ ২ কেজি গাঁজাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ মণ ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

আটককৃতরা

আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মাসুম ও সোয়েব শেখ নামে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ মণ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মাসুম ও সোয়েব শেখকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটক ব্যক্তিরা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করেছিলেন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে সেটি চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়ার পথে তারা ডিবি পুলিশের অভিযানের মুখে পড়েন।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আটক দু'জনকে আদালতে পাঠানো হয়েছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন