Latest

National

২২ ক্যারেট সোনার দাম বাড়ল ভরিতে ২,২১৬ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দর বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর করেছে।
স্বর্ণের দাম বেড়েছে

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার গহনার নতুন মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দর কার্যকর করা হয়।

নতুন দরে ২১ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ১৬০ টাকা বৃদ্ধি পেয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৩০ জুন সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। ২১ ও ১৮ ক্যারেটসহ অন্যান্য মানের সোনার দামও একই দিনে কমানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন