Latest

Country

চট্টগ্রামের মুরাদপুরে প্রকাশ্যে গুলিতে যুবক নিহত, তদন্তে পুলিশ

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলিতে আজাদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আজাদ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার হামজারবাগে হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেলে মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর তার সঙ্গে থাকা সহযোগীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আজাদকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হত্যার কারণ বা হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন