Latest

Country

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি অপু অস্ত্রসহ গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা নগরীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ ২৫টি মামলা রয়েছে।

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি আবু হানিফ অপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ঘটনার পর প্রধান অভিযুক্ত আবু হানিফ অপু আত্মগোপনে চলে যান। পরে আহত শিক্ষার্থী ইথানের বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় এ পর্যন্ত অপুসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, আবু হানিফ অপুর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ মোট ২৫টি মামলা রয়েছে। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন