Latest

Country

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে চাষিদের অনশন 

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কোল্ড স্টোরেজ মালিকদের একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং আলুর ন্যায্য দামের দাবিতে রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও বিক্ষোভ করেছেন শতাধিক আলু চাষি ও ব্যবসায়ী। পরে জেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও বিক্ষোভ

কোল্ড স্টোরেজ মালিকদের আলু সংরক্ষণের ভাড়া একতরফাভাবে বৃদ্ধি করার প্রতিবাদে বুধবার রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। কর্মসূচিতে প্রায় ৩০০ জনের বেশি চাষি অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এবার প্রতি ৫০ কেজির বস্তা আলু সংরক্ষণের ভাড়া ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা তারা অমানবিক বলে দাবি করেন। চাষিদের দাবি, প্রতি বস্তায় সর্বোচ্চ ২৫০ টাকা ভাড়া যৌক্তিক। তাদের ভাষ্য অনুযায়ী, কোল্ড স্টোরেজ মালিকদের প্রকৃত সংরক্ষণ খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে।

চাষিরা আরও জানান, আলু উৎপাদনে প্রতি কেজিতে তাদের খরচ ২৫ থেকে ২৬ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। এতে তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা আলু রফতানি ও ভর্তুকির দাবিও জানান।

রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, ভাড়া বাড়িয়ে কোল্ড স্টোরেজ মালিকরা কৃষকদের ক্ষতির মুখে ফেলছেন। তিনি বলেন, উৎপাদন বেশি হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকেরা চরম সংকটে রয়েছেন।

পরে বিকেলে জেলা প্রশাসক রুহুল আমিন আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে চাষিরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। জেলা প্রশাসক আন্দোলনকারীদের সরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী ১৫ জুলাই থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন