Latest

Literature

ফেরে নাই ফাইয়াজ

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আবার ফিরেছে জুলাই,
ফিরলো না কেবল
ফাইয়াজ!
ন. নাহার আনছারী

পতাকা উড়লো !
স্লোগানে রাজপথ কাঁপলো !
মুখে মুখে বিজয়ের
ধ্বনি প্রতিধ্বনিত হলো !!

কে, কবে নিলো খোঁজ ?
সে মরুভূমির ।

মরুভূমির বুকে,
পাহাড়ের মত ওজন দিয়ে
জেগে থাকা
বুকের মানিকের
আইডির নামটার ।

আয়োজন করে বলা হয় কি—
‘মা, তুমি একা নও,
আমরাও তোমার সাথী।

বাংলা মায়ের কোলজুড়ে
অযুত-নিযুত
জ্যোৎস্নাদের হাটবাজার ।
মহাজ্ঞানী মহাজনের
বড়সড় কারবার।

শূন্যতার ভেতর
একলা হেঁটে চলে
নীরব হাহাকার।

আমরা সবাই-
‘জুলাই-যোদ্ধা’
এই একটা শব্দ ছাড়া
চারপাশে
নেই আর কোনো আওয়াজ।

মনের ভেতর
একটাই প্রশ্ন
খাবি খায়—

ফিরবে কি
ফাইয়াজ?

জুলাই ফিরেছে।
ফিরলো কই
ফাইয়াজ!

সবাই জানি,
ফেরা হয় না।

প্রিয় স্বদেশ,
তুমি কি জানো?
ফিরবে না
কোনদিন ফাইয়াজ।

ফিরেছে জুলাই
ফেরে না প্রিয় ফাইয়াজ।

ফেরে নাই ফাইয়াজ !!

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন