Latest

Country

ফরিদপুর অটোরিকশা-অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীর মনোনয়ন বাতিল ও পুনঃতফসিলের দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ফরিদপুর অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হাকিম মিয়ার মনোনয়ন বাতিল, পুনঃতফসিল ঘোষণা এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের রাকিব উদ্দিন পৌর মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হাকিম মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবুল হোসেন বাবু। এ সময় তার সমর্থিত অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মিয়া অতীতে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তার মনোনয়ন বাতিল করে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানান বক্তারা। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তারেরও দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আব্দুল হাকিম মিয়া সংগঠনের নেতৃত্বে থাকাকালে বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল হাকিম মিয়া বলেন, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের পদধারী ছিলেন না। তার দাবি, পূর্ববর্তী সরকারের সময়ে তাকে না জানিয়ে জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যে সংগঠনটির শ্রমিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন