Latest

Country

কৃষক কার্ড থেকে পিংক বাস: ময়মনসিংহে সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন জনমুখী অগ্রাধিকার কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই ব্রিফিংয়ে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, নারীবান্ধব পরিবহন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নতুন ধারার এই কর্মসূচিগুলোর সুফল সম্পর্কে সাধারণ মানুষ যত বেশি জানবে, ততই তারা উপকৃত হবেন। এ ক্ষেত্রে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মাসুদ মিয়া ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবর্গ এ সময় উপস্থিত থেকে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত প্রামাণ্যচিত্র উপভোগ করেন এবং খোলামেলা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রান্তিক কৃষকেরা মূলত ১০টি প্রধান সুবিধা ভোগ করছেন। এর মধ্যে সরকারি ভর্তুকি, সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ, ভর্তুকি মূল্যে সেচ সুবিধা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুযোগ অন্যতম। এর ফলে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে।

কৃষকদের ঋণের বোঝা লাঘব করতে সরকারের বড় সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণের পাশাপাশি সব ধরনের সুদ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন।

এছাড়া, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ফ্যামিলি কার্ডের ব্যবহার ব্যাপক ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রতি মাসে সরাসরি নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

পরিবেশ ও কৃষিনির্ভর অর্থনীতি সচল রাখতে নদী-নালা ও খাল খননের সুফল তুলে ধরে তথ্য কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পেয়েছে। একই সাথে গ্রামীণ অর্থনীতিতে মাছ চাষ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের পথ সুগম হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকারের যুগান্তকারী উদ্যোগ ‘পিংক বাস সার্ভিস’ বা বৈদ্যুতিক বাস চালুর বিষয়টির ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত হওয়া এই নারী-বান্ধব বাস সার্ভিসের চালক, হেল্পার এবং সুপারভাইজার—সবাই হবেন নারী, যা নারীর কর্মসংস্থান তৈরিতেও নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন