Latest

Country

পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ: কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে কবুতর ও গাছের চারা বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে অনন্য উদ্যোগ নিয়েছে ব্র্যাক। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের স্বাবলম্বী হতে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬টি করে উন্নত জাতের কবুতরের বাচ্চা দেওয়া হয়, যা তাদের পড়াশোনার পাশাপাশি আয়ের পথ তৈরি করবে। এছাড়া ৫০ জন শিক্ষার্থীকে পরিবেশ সুরক্ষায় ১টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং অপর ২০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান এবং ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।

বক্তারা জানান, ব্র্যাক কেবল আর্থিক সহায়তাই দিচ্ছে না, বরং উপজেলার ১৪টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষায় দক্ষ করে গড়ে তুলছে। অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্বাবলম্বী করতেই এই বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন