Latest

Country

বগুড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের হুইলচেয়ার প্রদান

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলার সুবাদবাজারে অবস্থিত মুনলাইট অর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদ। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং তাদের শিক্ষা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে পরিদর্শনে এসে সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের দৈনন্দিন শিক্ষা ও চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করেন।

পরে তিনি উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে শোনেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের যত্ন ও সামগ্রিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জান্নাতুল বাকিয়া হক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দেন, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন