Latest

Law & Court

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৪-এ নতুন ভোট সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঋণখেলাপির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছেন। ফলে আসনটিতে নতুন করে ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিএনপি নেতা আসলাম চৌধুরী

ঋণখেলাপির অভিযোগে বিএনপির নেতা ও চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

রায়ের ফলে আসলাম চৌধুরীর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আদালতের এ সিদ্ধান্তের পর চট্টগ্রাম-৪ আসনে নতুন করে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ঋণখেলাপি ব্যক্তি ভবিষ্যতে সংসদ সদস্য হতে পারবেন না—এই নীতিগত বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তাঁর ভাষ্য, এ রায় ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেছিলেন। মঙ্গলবার রায় ঘোষণার সময় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও চলতি বছরের ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আদালত নির্দেশ দেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তাঁর ফলাফল প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ের মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হলো।

৫৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন