Latest

Country

কলাপাড়ায় স্কুল কমিটি নির্বাচন: মাদ্রাসাছাত্রকে ‘ভুয়া’ শিক্ষার্থী দেখিয়ে ভোটার হওয়ার অভিযোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে অনিয়ম করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। মাদ্রাসাপড়ুয়া এক শিক্ষার্থীকে জালিয়াতি করে প্রাথমিকে ভর্তি দেখিয়ে তার অভিভাবককে ভোটার ও প্রার্থী করা হয়েছে বলে জানা গেছে। লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনার পেছনে রয়েছে হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার এক শিক্ষার্থীর নাম ব্যবহারের অভিযোগ। ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির নিয়মিত ছাত্র রাইয়ান উদ্দিন নিহানকে জালিয়াতি করে প্রাথমিক বিদ্যালয়টির একই শ্রেণিতে ভর্তি দেখানো হয়। এমনকি বিদ্যালয়ের বর্তমান হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নাম মুছে সেখানে নিহানের নাম বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একই শিক্ষার্থী একই সময়ে কীভাবে দুটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতে পারে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত অভিভাবক এবং সভাপতি পদপ্রার্থী নিজাম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খানও এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে হাসনাপাড়া মাদ্রাসার প্রধান মাওলানা আল আমিন নিশ্চিত করেছেন যে, নিহান তাদের মাদ্রাসারই নিয়মিত ছাত্র। অন্যদিকে, কলাপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এস এম বজলুল করিম জানান, নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা না হলেও বিষয়টি তদন্ত করা হবে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন