Latest

Country

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লায় দায়িত্ব পেলেন রোজী আকতার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রোজী আকতারকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসলাঈল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি এখন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। হযরত শাহজালালের মাজারের দীর্ঘদিনের একটি প্রথা ও সংস্কারকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার পর এ পরিবর্তন আনা হয়।

পরদিন ২২ জুন সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করে সিলেট ত্যাগ করেন। এরপর জেলা প্রশাসকের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সময়ে পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিংকি সাহা।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট জেলা প্রশাসনের শূন্য পদে মু. রেজা হাসানকে দায়িত্ব দেওয়া হলো। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন