Latest

Country

মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত, রাজস্ব আদায়ে জোর তাগিদ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় জেলার রাজস্ব আদায়ের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা রাজস্ব সভা

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভার্চ্যুয়ালি এই সভায় যুক্ত হয়ে নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে রাজস্ব সংগ্রহে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজস্ব কার্যক্রম আরও গতিশীল, সময়োপযোগী ও ফলপ্রসূ করার তাগিদ দেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন